মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে বাহরাইনের মানামা থেকে একটি বিশেষ ভাড়া করা ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
মানামায় বাংলাদেশ দূতাবাস জানায়, উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এবং নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। গালফ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় পৌঁছাবে।
দূতাবাস সূত্রে আরও জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক প্রবাসী দেশে ফেরার আগ্রহ প্রকাশ করায় অগ্রাধিকার ভিত্তিতে তাদের এই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রবাসীদের বিদায় জানাতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার মানামার একটি হোটেলে উপস্থিত হন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপদ যাত্রার শুভকামনা জানান।
চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :