• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০১:৪২ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা এলাকায় দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহত পরিবারের সদস্যদের মধ্যে বাবা-মা ও তাদের পাঁচ সন্তান ছিলেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

 

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনাকবলিত প্রথম গাড়িতে একই পরিবারের সাতজন ছিলেন। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন। অপর গাড়িতে থাকা দুই তরুণও ঘটনাস্থলে নিহত হন।

 

পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে গাড়ির হঠাৎ গতিপথ পরিবর্তনকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।


Side banner
Link copied!