• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

খারাপ পারফরম্যান্সে সেভিয়ার কোচ বরখাস্ত


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১২:৩০ পিএম
খারাপ পারফরম্যান্সে সেভিয়ার কোচ বরখাস্ত

স্প্যানিশ লা লিগায় ধারাবাহিক ব্যর্থতার কারণে সেভিয়া তাদের প্রধান কোচকে বরখাস্ত করেছে।

সোমবার (২৩ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় ক্লাবটি কোচের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হারের পরই এই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। টানা হার ও ড্রয়ের কারণে দলের পারফরম্যান্সে বড় ধরনের অবনতি হওয়ায় কোচ পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়।

গত জুনে দায়িত্ব নেওয়ার পর শুরুতে দলের পারফরম্যান্স আশানুরূপ না হলেও মাঝপথে কিছুটা উন্নতি দেখা যায়। এক পর্যায়ে শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে বড় জয়ও পায় দলটি।

তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় সেভিয়া। সাম্প্রতিক সময়ে টানা পরাজয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ১৪টি হেরে দলটি পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে এবং অবনমনের ঝুঁকিতে রয়েছে।

এ অবস্থায় নতুন কোচ এনে দলকে ঘুরে দাঁড় করানোর পরিকল্পনা করছে ক্লাবটি।


Side banner
Link copied!