• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

নির্বাচন বানচালের অপচেষ্টা হলে ফ্যাসিস্ট শক্তিকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৬:০৮ পিএম
নির্বাচন বানচালের অপচেষ্টা হলে ফ্যাসিস্ট শক্তিকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে

কোনো ফ্যসিস্ট শক্তি  আগামী জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করতে চাইলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।তাছাড়া একটি অবাদ,সুষ্ঠু ও গ্রহন যোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে হবিগঞ্জে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন উক্ত কথাগুলি বলেন।

রবিবার (৩০ নভেম্বর)  সকাল ১১ টায় জেলা প্রশাসন সম্মলন কক্ষে হবিগঞ্জে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। 

সভায় মাদক কারবারি, অবৈধ দখলবাজ,বিভিন্ন স্পটে  যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যার কথা গণমাধ্যম কর্মীরা তোলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!