• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

হাসানুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বিশ্বয়কর সাফল্য ও পুরস্কার বিতরণী


FavIcon
মোঃ সোহাগ বকাউল
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪৮ পিএম
হাসানুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বিশ্বয়কর সাফল্য ও পুরস্কার বিতরণী

চাঁদপুর ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে ২০২৫ সালের কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশের প্রায় ৪ লক্ষাধিক পরীক্ষার্থীর মাঝে মেধা তালিকায় ১০ম স্থান অর্জন করে ইতিহাস গড়েছে হাসানুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। এই অভাবনীয় সাফল্য উদযাপন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গত ৩১শে জানুয়ারি ২০২৬ শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন।

২০২৫ সালের কেন্দ্রীয় পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে মোট ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের ধারা বজায় রেখেছে। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (Golden A+ ও A+) অর্জন করে মাদ্রাসার মান অক্ষুণ্ণ রেখেছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সারা দেশের ৪ লক্ষাধিক শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মেধা তালিকায় ১০ম স্থান অধিকারী ছাত্র আব্দুর রহমান বকাউল। তাকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গোল্ডেন A+ প্রাপ্ত আবু বকর সিদ্দিকসহ সকল উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদ্রাসার সভাপতি জনাব আবুল হোসেন পাটোয়ারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যের সুযোগ্য সন্তান জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (আনু) পাটোয়ারী। বিশেষ বক্তব্য রাখেন:

• অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, সেক্রেটারি।

• জনাব তোফায়েল আহমদ, কোষাধক্ষ্য।

• জনাব বাবলু ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

বক্তারা বলেন, "৪ লক্ষ শিক্ষার্থীর ভিড়ে চাঁদপুরের এই ছোট মাদ্রাসার ছাত্র যখন ১০ম হয়, তখন বোঝা যায় সঠিক যত্ন ও মেহনত থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব।"

কৃতি শিক্ষার্থীদের তালিকা

• আব্দুর রহমান বকাউল (সারাদেশে ১০ম স্থান)

• আবু বকর সিদ্দিক (গোল্ডেন A+)

• আবদুল আল গালিব (A+)

• মোঃ আবুজর (A+)

• আবদুল্লাহ সালমান (A+)

• মোঃ রিফাত হোসেন (A+)

• মোঃ শেখ ইরফান (A+)

• মোঃ আবু রায়হান (A)

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা আলহাজ্ব ওমর ফারুক সাহেব। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!