পবিত্র ঈদ-উল - ফিতর -২০২৬ উপলক্ষে দুস্থ ও অসচ্ছল জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা নগদ অর্থসহ শাড়ি -থ্রি পিস -ইমাম মোয়াজ্জিনের জন্য মাথার রুমাল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ দুপুর ২:০০ সময় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষ থেকে
সদর উপজেলার নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন এর সভাপতিত্বে দুস্থ ও অসচ্ছল জনসাধারণের মাঝে নগদ অর্থ সহ শাড়ি থ্রি পিস ও ইমাম মোয়াজ্জিমের রুমাল বিতরণ করা হয়। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল হতে শরীয়তপুর -১ আসন পালং -জাজিরার দুস্থ ও অস্বচ্ছল মানুষের জন্য নগদ অর্থ ৪ লক্ষ ৮২০০০ হাজার টাকা, শাড়ী ৭০০ পিস, থ্রি পিস ১০০ পিস ও ইমাম মোয়াজ্জিনের জন্য ৫০ পিস মাথার রুমাল বরাদ্দ দেওয়া হয়।প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে শরীয়তপুর সদর উপজেলার দুস্থ ও অস্বচ্ছল মানুষের মাঝে বরাদ্ধকৃত নগদ অর্থ,শাড়ি, থ্রি পিস ও ইমাম মোয়াজ্জিনের জন্য রুমাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১আসনের পালং জাজিরর সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, এ সময় ছিলেন উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর পৌরসভার বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :