• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে শিয়ালের হামলায় আহত ১৫, আক্রান্ত ১৮ গবাদিপশু


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:২৫ পিএম
সিরাজগঞ্জে শিয়ালের হামলায় আহত ১৫, আক্রান্ত ১৮ গবাদিপশু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা-র রসুলপুর গ্রামে শিয়ালের আকস্মিক হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮টি গবাদিপশুও আক্রান্ত হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (৯ মে) বিকেলে গ্রামের পাশের ফসলি মাঠে হঠাৎ কয়েকটি শিয়াল মানুষের পাশাপাশি গবাদিপশুর ওপর আক্রমণ চালায়। এ সময় গরুগুলোকে রক্ষা করতে এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দারাও হামলার শিকার হন।

পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে একটি শিয়ালকে হত্যা করতে সক্ষম হলেও অন্যগুলো দ্রুত পালিয়ে যায়। হামলায় স্থানীয় বাসিন্দা নজরুল, জিন্নাহ, জামেলা এবং শিক্ষার্থী মিহিরসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত সাত বছর বয়সী মিহিরকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়দের দাবি, শিয়ালের কামড়ে অন্তত ১৮টি গরু আহত হয়েছে। আক্রান্ত গবাদিপশুগুলোর মধ্যে এলাকার কয়েকজন খামারির পশুও রয়েছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সকালে কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে কয়েকজনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাও দেওয়া হয়েছে।

অন্যদিকে কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আক্রান্ত গবাদিপশুর মালিকদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বন্য প্রাণীর উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!