• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট, চরম দুর্ভোগে রোগীরা সংবাদ:


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:২৮ পিএম
কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট, চরম দুর্ভোগে রোগীরা  সংবাদ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীরা নেবুলাইজার ব্যবহার করতে না পেরে বেশি কষ্টে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা থেকে প্রধান ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও হাসপাতালের মূল কার্যক্রম পরিচালিত ভবন অন্ধকারে রয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অপারেশন থিয়েটার, ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম প্রধান ভবনেই পরিচালিত হয়।

সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একাধিকবার বিদ্যুৎ লাইন মেরামতের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এছাড়া জেনারেটরেও ত্রুটি থাকায় বিকল্প ব্যবস্থাও চালু করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীদের দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটেছে। শৌচাগার ব্যবহারে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। বহির্বিভাগের রোগীরাও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না।

ভর্তি রোগী ছাবেদ আলী জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তিনি নেবুলাইজার ব্যবহার করতে পারছেন না, ফলে শ্বাসকষ্ট বেড়ে গেছে। পানি সংকটও তার কষ্ট আরও বাড়িয়েছে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম বলেন, বিদ্যুৎ না থাকায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইলেকট্রিশিয়ানরা সমস্যার সমাধানে কাজ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, বিদ্যুতের ফেজ পুড়ে যাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হওয়ায় বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। জেলা পর্যায়ের বিদ্যুৎ বিভাগের টেকনিশিয়ানরা মেরামতের কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!