• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

নেত্রকোণায় ঘরে যুবকের গলাকাটা মরদেহ, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:১৯ পিএম
নেত্রকোণায় ঘরে যুবকের গলাকাটা মরদেহ, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত

নেত্রকোণার সদর উপজেলায় নিজ ঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত মাহফুল মিয়া (৩৫) ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মাহফুল। রোববার ভোরে তাঁর মা ঘরের দরজা খোলা দেখতে পান। বিদ্যুৎ না থাকায় টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে তিনি ছেলেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে এটি তদন্তের প্রাথমিক তথ্য, চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!