• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বিএডিসিতে দুর্নীতি:আবীর–কামরুজ্জামান সিন্ডিকেটের কবলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০২:৫৭ পিএম
বিএডিসিতে দুর্নীতি:আবীর–কামরুজ্জামান সিন্ডিকেটের কবলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

দেশের কৃষি উৎপাদনের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ঘিরে নতুন করে গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম এবং জনবল ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রভাব বিস্তার করছে। এতে শুধু প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, ঝুঁকির মুখে পড়ছে দেশের কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থাও।
এই সিন্ডিকেটের মূল হোতা হলেন প্রকল্প পরিচালক (পিডি) ও মহাব্যবস্থাপক (বীজ) হিসেবে দায়িত্ব পালনকারী মোঃ আবীর হোসেন এবং নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ কামরুজ্জামান। সংশ্লিষ্টদের দাবি, এই দুজনকে ঘিরেই একটি প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে, যারা প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম এবং অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব খাটাচ্ছেন।
বিএডিসির ভেতরের একাধিক সূত্র জানায়, আবীর–কামরুজ্জামান এ দুই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও সেগুলো আজও দেখেনি আলোর মুখ। বিস্তারিত আসছে আগামীতে .........।


Side banner
Link copied!