• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০১:৩৫ পিএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ থেকে ৫৩ জন, ওয়ারী থেকে ৫৪ জন, মতিঝিল থেকে ৫৫ জন, তেজগাঁও থেকে ৮৯ জন, মিরপুর থেকে ৮২ জন, গুলশান থেকে ৩৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৫ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Side banner
Link copied!