পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদ-এর উদ্যোগে শরীয়তপুরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেযবুত তওহীদের শরীয়তপুর জেলা সভাপতি বায়েজিদ মালতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবাহ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা সওমের উদ্দেশ্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশ ও বিশ্বজুড়ে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, মুসলমান বিশ্বের চলমান দুর্দশা ও উত্তরণের পথ সম্পর্কে আলোকপাত করেন।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
হেযবুত তওহীদের শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক কামাল সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক দিদার বেপারী, স্বাস্থ্য সম্পাদক শাহাদাত হোসেন,নারী নেত্রী ফারজানা আক্তার মিতু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের পর মানবজাতির শান্তি কামনা করে দোয়া করেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :