• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবদত্ত-শেহনাজ প্রেমে? এক মন্তব্যেই তুঙ্গে জল্পনা


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৮:৫৪ পিএম
দেবদত্ত-শেহনাজ প্রেমে? এক মন্তব্যেই তুঙ্গে জল্পনা

ভারতের বিনোদন ও ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী শেহনাজ গিল এবং ক্রিকেটার দেবদত্ত পাডিক্কাল। দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জনে সরগরম ভক্তমহল ও সামাজিক যোগাযোগমাধ্যম।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর ম্যাচে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যাচ্ছে শেহনাজ গিলকে। গ্যালারিতে তার উচ্ছ্বাস ও দলের প্রতি সমর্থন নতুন এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

সম্প্রতি প্রিয় খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন করা হলে শেহনাজ বলেন, তিনি বিরাট কোহলি-কে ভালোবাসেন, পাশাপাশি দেবদত্তকেও পছন্দ করেন। তার এই মন্তব্যের পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

যদিও ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত দেবদত্ত বা শেহনাজ—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।


Side banner
Link copied!