• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৪:৫৭ পিএম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে চট্টগ্রাম বিভাগে দুই শিশু এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, মোট মৃত্যুর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭৩৫ জনের।

হামের বিস্তার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে সংক্রমণ ও জটিলতার ঝুঁকি কমানো সম্ভব হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকাদান এবং আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনতে পারলে মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।


Side banner
Link copied!