• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

গাজার ধ্বংসযজ্ঞের আগে-পরের ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০২:০০ পিএম
গাজার ধ্বংসযজ্ঞের আগে-পরের ছবি প্রকাশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি

গাজায় ব্যাপক ধ্বংসের চিত্র তুলে ধরতে স্যাটেলাইটে ধারণ করা দুটি ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গুগল আর্থে থাকা ছবির মাধ্যমে গাজার বর্তমান পরিস্থিতি ও আগের অবস্থার পার্থক্য তুলে ধরেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে জোলি বলেন, গুগল আর্থে নজর দিলেই গাজায় সংঘাতের ফলে ঘটে যাওয়া ব্যাপক পরিবর্তনের চিত্র দেখা যায়।

পোস্টে গাজার বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপের চিত্র তুলে ধরে তিনি জানান, বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সড়ক এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোলি আরও জানান, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে প্রয়োজনীয় ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ ও বিলম্বের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

শরণার্থী ও মানবিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত সংস্থাটির বিশেষ দূত হিসেবে কাজ করেন তিনি।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জোলির এই পোস্টে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সেখানকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে।


Side banner
Link copied!