দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে জনবল ঘাটতি পূরণে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ রয়েছে। সে প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নিয়োগ সম্পন্ন হলে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জননিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :