• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:৩৭ পিএম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী বাজেটে বরাদ্দ বাড়িয়ে আরও বেশি নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই কার্যক্রম শুরু করা হয়েছে। তবে যেই অর্থায়নের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছিল, তা চলতি বাজেটে অন্তর্ভুক্ত ছিল না। আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে আরও বেশি নারীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চায়। সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, একটি মহল বিভিন্ন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে কেউ অস্থিতিশীলতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!