• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহাসড়কে নিরাপত্তা জোরদারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অতিরিক্ত আইজি


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:২৭ পিএম
মহাসড়কে নিরাপত্তা জোরদারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে অতিরিক্ত আইজি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিয়া।

শনিবার (১৬ মে) বিকেলে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরে থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, হাইওয়ে পুলিশের সদস্যদের সততা, শৃঙ্খলা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনসহ সব ধরনের পরিবহন যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক অপরাধ দমনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চল-এর পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!