• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১১:৩৯ এএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এর সভা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা কমিশন মিলনায়তনে সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর সংবাদ শাখা সূত্রে জানা গেছে, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়াও সভায় উপস্থাপন করা হচ্ছে।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!