• ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১২:৩৯ পিএম
পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবুজায়ন বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এজন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল–বাটাজোর খালের তীর, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরনদীর তীরসংলগ্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!