• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

জলাবদ্ধতায় আপাতত বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
জলাবদ্ধতায় আপাতত বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল

টানা বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, পানি পুরোপুরি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে না।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যেসব যাত্রী আগাম টিকিট সংগ্রহ করেছেন, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত পাবেন। পরিস্থিতির উন্নতি হলে দ্রুত ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, ভবিষ্যতে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি এড়াতে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার রেললাইন উঁচু করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে অতিবৃষ্টির সময়ও রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে। বর্তমানে প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে।

হাবিবুর রশিদ আরও বলেন, জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে রয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, টানা ভারী বৃষ্টির কারণে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী অংশের রেললাইন পানির নিচে ডুবে যাওয়ায় বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!