• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বাধ্যতামূলক অবসরে ৩২ সাবেক ডিসি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১১:০২ পিএম
বাধ্যতামূলক অবসরে ৩২ সাবেক ডিসি

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব প্রাপ্য সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তারা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছিলেন।

সূত্র আরও জানায়, প্রশাসনিক কার্যক্রমের মূল্যায়ন ও সংস্কার উদ্যোগের অংশ হিসেবে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরকারি প্রজ্ঞাপনে পৃথকভাবে প্রত্যেক কর্মকর্তার অবসরের আদেশ জারি করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!