• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৫:২৬ পিএম
জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সৌজন্য বিনিময় ও আন্তরিক আলাপচারিতায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা জানান, বৃষ্টিভেজা দিনে জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে অপেক্ষমাণ একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের পড়াশোনা, খেলাধুলা ও ব্যক্তিগত পছন্দের বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে কে কোন ধরনের খেলা পছন্দ করে, তা জানতে আগ্রহ প্রকাশ করেন।

শিশু-কিশোরদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

জন্মদিনের বিশেষ দিনে শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোয় মসজিদ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Side banner
Link copied!