• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

লেবাননে বিমান হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:৩৩ পিএম
লেবাননে বিমান হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী

লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় নিজ বাসায় অবস্থানকালে বিমান হামলার শিকার হন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের একজন শফিকুল ইসলাম। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকায়। অন্যজন নাহিদুল ইসলাম, যার বাড়ি আশাশুনি উপজেলা-র কাদাকাটি এলাকায়।

বাংলাদেশ দূতাবাস, লেবানন জানিয়েছে, হামলার পর মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) দূতাবাস নিহত দুই প্রবাসীর পরিবারকে গভীর সমবেদনা জানায় এবং মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলেও নিশ্চিত করে।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


Side banner
Link copied!