• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৫:২৯ পিএম
সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

সৌদি আরবে চাকরি দেওয়ার আশ্বাসে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা এবং পরবর্তীতে প্রতিশ্রুত চাকরি ও ইকামার ব্যবস্থা না করার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির মিলন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় বলে জানা গেছে।

কয়েকজন প্রবাসীর কাছ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। তবে সৌদি আরবে আসার পর তাঁদের অনেকেই প্রতিশ্রুত চাকরি ও ইকামা না পাওয়ার অভিযোগ করেছেন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি পূর্বে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সাপ্লাই কোম্পানি ও সাধারণ মানুষের সঙ্গে আর্থিক অনিয়ম এবং হয়রানিমূলক আচরণ করেছেন।

ভুক্তভোগীদের দাবি, চাকরির আশ্বাসে অর্থ নেওয়া হলেও পরবর্তীতে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সংশ্লিষ্ট প্রবাসীরা।

এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিযোগকারীরা। বিদেশে আসার আগে নিয়োগকারী প্রতিষ্ঠান, ভিসা, চাকরির চুক্তি, বেতন ও ইকামার বিষয়গুলো যথাযথভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

প্রবাসীদের স্বার্থ রক্ষায় বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Side banner
Link copied!