• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

দাওরায়ে হাদিস শেষে ওমরাহ পালন করলেন দুই দৃষ্টিহীন হাফেজ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৪:০০ পিএম
দাওরায়ে হাদিস শেষে ওমরাহ পালন করলেন দুই দৃষ্টিহীন হাফেজ

রাজধানীর দক্ষিণখানের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার অন্ধ বিভাগের দুই শিক্ষার্থী দাওরায়ে হাদিস সম্পন্ন করে পবিত্র ওমরাহ পালন করেছেন।

অদম্য মেধা ও অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করা এই দুই শিক্ষার্থী হলেন হাফেজ জুবায়ের ও হাফেজ আব্দুর রহমান। তারা কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ নিয়ে সফলতার পরিচয় দিয়েছেন।

দৃষ্টিশক্তি না থাকলেও ব্রেইল পদ্ধতির মাধ্যমে তারা কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছেন। দীর্ঘ অধ্যবসায়ের মাধ্যমে হাজার হাজার পৃষ্ঠা অধ্যয়ন করে তারা এই পর্যায়ে পৌঁছান।

এই অর্জনের স্বীকৃতি হিসেবে তারা পবিত্র ওমরাহ পালন করার সুযোগ পান। সেখানে গিয়ে তারা কাবা শরিফ জিয়ারত করেন এবং ইবাদতের মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করেন।

শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, এই দুই শিক্ষার্থীর সাফল্য প্রমাণ করে যে, প্রতিকূলতা থাকলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর বলেন, দৃষ্টিহীন ও বধির শিক্ষার্থীদের জন্য এ ধরনের বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য একটি অনন্য উদ্যোগ।

মাদ্রাসাটির মুহতামিম বখতিয়ার হুসাইন সরদার জানান, বর্তমানে অন্ধ ও বধির শিক্ষার্থীদের জন্য পৃথক আবাসন ও শিক্ষার পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে তাদের শিক্ষা আরও উন্নত করা যায়।


Side banner
Link copied!