• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

গুগল ক্রোমে ‘স্প্লিট ভিউ’—একসঙ্গে দুই ট্যাব, এক পর্দায়


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:০০ পিএম
গুগল ক্রোমে ‘স্প্লিট ভিউ’—একসঙ্গে দুই ট্যাব, এক পর্দায়

জনপ্রিয় ব্রাউজার Google Chrome–এ যুক্ত হয়েছে নতুন ‘Split View’ ফিচার। যারা একসঙ্গে একাধিক ওয়েবসাইটে কাজ করেন, তাদের জন্য এটি কার্যত গেমচেঞ্জার।

কী এই স্প্লিট ভিউ?

এ ফিচারের মাধ্যমে আলাদা ট্যাব বাড়ানো ছাড়াই একই ব্রাউজার উইন্ডোর ভেতরে পর্দার দুই পাশে পাশাপাশি দুটি ট্যাব খোলা রাখা যায়। ফলে অতিরিক্ত ট্যাবের চাপ কমে, কাজ হয় আরও গোছানোভাবে।

আগে নতুন লিংক খুলতে হলে আলাদা ট্যাব নিতে হতো। এখন চাইলে সেটি সরাসরি স্প্লিট ভিউ মোডে খোলা যাবে।


 কীভাবে ব্যবহার করবেন?

১. যেকোনো লিংকের ওপর রাইট ক্লিক করুন।
২. Open New Tab–এর নিচে থাকা Split View অপশন নির্বাচন করুন।
৩. সঙ্গে সঙ্গে পর্দায় পাশাপাশি দুটি ব্রাউজিং প্যানেল দেখা যাবে।

আপনি চাইলে—

  • এক পাশ বড়/ছোট করতে পারবেন

  • ডান-বাম অবস্থান বদলাতে পারবেন


কী সুবিধা মিলবে?

  • এক পাশে ডকুমেন্ট, অন্য পাশে ভিডিও কল রাখা সহজ

  • তথ্য যাচাই ও নোট নেওয়া দ্রুত

  • মাল্টিটাস্কিং আরও কার্যকর

  • তৃতীয় পক্ষের অ্যাপের প্রয়োজন নেই


বন্ধ করবেন যেভাবে?

যে ট্যাবে কাজ করছেন সেখানে রাইট ক্লিক করে Split View অপশনে গিয়ে ডান বা বাম ভিউ বন্ধ করে দিন।


গুগলের ভাষ্য অনুযায়ী, অফিসিয়াল কাজ, গবেষণা, অনলাইন মিটিং বা পড়াশোনায় এই ফিচার উল্লেখযোগ্যভাবে উৎপাদনশীলতা বাড়াবে। নিয়মিত ব্রাউজিং করেন—তাহলে একবার ব্যবহার করে দেখতেই পারেন।


Side banner
Link copied!