• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মতলব দক্ষিণে কৃষকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:১৭ এএম
মতলব দক্ষিণে কৃষকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষক-কৃষাণীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে এবং কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ কৃষক অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাফকাত রিয়াদ। প্রশিক্ষণ পরিচালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।


Side banner
Link copied!