• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

রাজশাহীতে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো পাহারায় বিজিবি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৪:০৫ পিএম
রাজশাহীতে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো পাহারায় বিজিবি

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাজশাহীর তিনটি সাব-ডিপোতে বিজিবির তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে।

রোববার শিরোইল কলোনি এলাকায় যমুনা ওয়েল কোম্পানির সাব-ডিপোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি জানান, ডিপোতে আসা তেলের পরিমাণ ও কোন পাম্পে সরবরাহ হচ্ছে—তা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে থাকা ১২টি পেট্রল পাম্পও নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে।

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবি সদস্যরা বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অধিনায়ক আরও বলেন, গত ২৫ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ সময়ের মধ্যে শতাধিক বিশেষ টহল ও তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং অসংখ্য ভ্রাম্যমাণ তল্লাশি চৌকি পরিচালনা করা হয়েছে।

এছাড়া স্থায়ী তল্লাশি চৌকির মাধ্যমে হাজার হাজার জ্বালানিবাহী যানবাহন তল্লাশি করা হয়েছে। নৌপথে পাচার রোধে স্পিডবোট দিয়ে নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই নজরদারি জোরদার হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে এবং পাচার রোধে ইতিবাচক প্রভাব পড়ছে।


Side banner
Link copied!