• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজির বেশি ওজনের টিউমার অপসারণ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫০ এএম
চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজির বেশি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার একটি বেসরকারি হাসপাতাল—মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশের কচুয়া উপজেলার ৪৫ বছর বয়সী ওই নারী কয়েক মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিক পরীক্ষায় পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তী সিটি স্ক্যানে বড় আকারের টিউমার শনাক্ত হয়।

পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরাও বিস্ময় প্রকাশ করেন।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান জানান, রোগী বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তবে রোগীর স্বজনরা এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়, তবে এত বড় আকারের টিউমার চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় এমন জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় চিকিৎসা সেবার ওপর আস্থা আরও বেড়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!