• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত, ক্ষোভে মহাসড়ক অবরোধ ও দুই ট্রাকে আগুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:৫৯ পিএম
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত, ক্ষোভে মহাসড়ক অবরোধ ও দুই ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা ঘাতক ট্রাকসহ দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়, এতে ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়া হয় এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়।

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরাও হামলার শিকার হন; একজনের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Side banner
Link copied!