• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের, চালক পুলিশের হেফাজতে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:২৩ পিএম
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের, চালক পুলিশের হেফাজতে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

নিহত শের মোহাম্মদ উপজেলার চরধরমপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শের মোহাম্মদ সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি তার মাথার ওপর দিয়েও চলে যায়, ফলে তিনি গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালককে আটক করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!