• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৮৭, মামলা ৫৬


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:৫১ এএম
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৮৭, মামলা ৫৬

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, ওয়ারী বিভাগ থেকে ১০৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর বিভাগ থেকে ৮৩ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!