• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০২:০৪ পিএম
সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবির ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরছেন। এরপর বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় একটি মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০১৩ সালে রাজধানীর বনানী এলাকায় দায়ের হওয়া একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য তদন্তকারীরা উল্লেখ করেছেন।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


Side banner
Link copied!