• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সারাদেশের আদালতে নতুন সময়সূচি: সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:২৮ পিএম
সারাদেশের আদালতে নতুন সময়সূচি: সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন এই সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (৫ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ সংক্রান্ত আদেশ জারি করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাপ্তাহিক ছুটি আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ, প্রতি শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সময়সূচি আদালতের কার্যক্রমে আরও শৃঙ্খলা ও গতিশীলতা আনতে সহায়ক হবে।


Side banner
Link copied!