সরকার পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মো. আলী হোসেন ফকির।
তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং তার বাড়ি বাগেরহাট জেলায়। কর্মজীবনে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি চাকরিচ্যুত ও পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে যান। পরে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরবর্তী সময়ে সুপারনিউমারিতে ডিআইজি এবং গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন। তার নিয়োগকে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :