• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের বৈঠক, রূপপুরে নতুন মাইলফলক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:২৫ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের বৈঠক, রূপপুরে নতুন মাইলফলক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা, পারমাণবিক জ্বালানি খাতের অগ্রগতি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এ বৈঠককে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, একই দিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নতুন এক মাইলফলকে পৌঁছাচ্ছে। কেন্দ্রটির প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে প্রকল্পটি।

সংশ্লিষ্টরা বলছেন, এই কার্যক্রম বাংলাদেশের জ্বালানি খাতে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও রোসাটম কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, রূপপুর প্রকল্প বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।


Side banner
Link copied!