ঢাকাসহ দেশের আট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, বেলা ১১টা থেকে পরবর্তী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঝুঁকিও রয়েছে। এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, নৌযান চলাচলে সতর্কতা এবং দুর্বল স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে কালবৈশাখীর তীব্রতা বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :