• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:৪১ পিএম
সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী

দেশের স্বার্থে ভবিষ্যতে সামরিক বাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি বলেন, সেনাবাহিনীকে আরও জনমুখী ও পেশাদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক বিভিন্ন দায়িত্ব পালনে সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক ছিল। ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চার দিনব্যাপী ডিসি সম্মেলনে দেশের প্রশাসনিক বিভিন্ন খাতের উন্নয়ন, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা ও অবকাঠামোসহ নানা বিষয়ে আলোচনা চলছে।


Side banner
Link copied!