• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ প্রস্তুতি, জানালেন রেলমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:২০ পিএম
ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ প্রস্তুতি, জানালেন রেলমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১০ মে) সকালে রাজধানীর লেডিস ক্লাব-এ আয়োজিত ‘নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রেল, সড়ক ও নৌপথ—সব খাতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম আরও বলেন, দেশের নৌখাতকে আরও আধুনিক ও নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, অভিজ্ঞতা এবং আন্তরিকতার বিকল্প নেই।

একই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল তদারকির মাধ্যমে নৌপথে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

ঈদ উপলক্ষে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশ-কে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!