• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে আজ এনসিপির জরুরি ব্রিফিং


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩৮ পিএম
স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে আজ এনসিপির জরুরি ব্রিফিং

স্থানীয় সরকার নির্বাচন ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে চলমান প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ ও সামগ্রিক জাতীয় প্রেক্ষাপট নিয়ে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।


Side banner
Link copied!