• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৫২ পিএম
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে এবং এসব বিষয়ে জনগণের সামনে স্পষ্ট জবাব দেওয়া প্রয়োজন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে পদে রাখার কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, আগে সাংবিধানিক জটিলতার কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করা হলেও এখন সেই বাধা নেই। তাই রাষ্ট্রপতিকে অপসারণের পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা উচিত।

সংসদে বক্তব্যে তিনি দেশের সংবিধান নিয়েও সমালোচনা করেন। তার মতে, বিদ্যমান সংবিধান গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

নাহিদ ইসলাম নতুন সংবিধান প্রণয়ন বা বর্তমান সংবিধান পুনর্লিখনের দাবি জানান। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নতুন সাংবিধানিক কাঠামো গড়ে তোলা জরুরি।

এ সময় তিনি জুলাইয়ের গণআন্দোলনকে দেশের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং এটিকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন।


Side banner
Link copied!