হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী'র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামে।
জানাযায়,পারিবারিক কলহের জেরে ফৌরদৌস মিয়া(৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্ত্রী তাসলিমা আক্তারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়,রোববার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী,পারিবারিক বিরোধের এক পর্যায়ে তাসলিমা আক্তার তার স্বামী ফৌরদৌস মিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
নিহত ফৌরদৌস মিয়ার একমাত্র ছেলে মুজিব মিয়া চট্টগ্রাম থেকে খবর পেয়ে বাড়িতে আসেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব থেকেই দাম্পত্য কলহ চলছিল বলে তারা শুনেছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রামবাসী এ নৃশংস হ'ত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :