• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

শরীয়তপুরে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন, কৃষিতে সুফলের আশাবাদ


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:১২ পিএম
শরীয়তপুরে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন, কৃষিতে সুফলের আশাবাদ

সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে একটি স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর মৌলভিকান্দি এলাকায় কীর্তিনাশা নদীর পাড়সংলগ্ন পূর্ব কান্দি থেকে সুবেদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৬১ লাখ ৫৪ হাজার টাকার ব্যয়ে ৪ হাজার ৫৫৫ মিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে এলজিইডি।

সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখনন সম্পন্ন হলে শুকনো মৌসুমে কৃষকরা ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদনে সুবিধা পাবেন। পাশাপাশি খালে মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয়দের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে কাজ করবে।

এছাড়া খালে পানি ধারণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি কমবে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনেও সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!