• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০১:১১ পিএম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

সোহেল তাজের দাবি, স্টুডিও ভাঙচুরের ঘটনার পেছনে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার কারণ যা-ই হোক, তিনি ভাঙচুরের ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সোহেল তাজ বলেন, ঘটনার কারণ সম্পর্কে নতুন তথ্য সামনে এলেও তিনি আগের অবস্থান থেকে সরে আসেননি। তার বক্তব্য অনুযায়ী, তিনি এখনো ঘটনার নিন্দা করেন এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করার দাবি রাখেন।

এদিকে সোহেল তাজ সালমান মুক্তাদিরের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়েও মন্তব্য করেন। তার মতে, সালমান মুক্তাদিরের উচিত বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি যে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, তা প্রত্যাহার করা।

স্টুডিও ভাঙচুরের ঘটনাটি নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আলোচনা তৈরি হয়। পরবর্তী সময়ে ঘটনার পেছনে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে সোহেল তাজ তার পোস্টে উল্লেখ করেন।


Side banner
Link copied!