• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:১৭ এএম
নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানের তথ্য অনুযায়ী, ভোরে মিজানুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে সিআইডির ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, নিহত মিজানুর রহমানের বাবার নাম মফিজুর রহমান। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামে। তিনি নয়াপল্টনের বিএনপি পার্টি অফিসসংলগ্ন এলাকায় থাকতেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোন যানবাহনের ধাক্কায় মিজানুরের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


Side banner
Link copied!