রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকসহ বিভিন্ন আলামতও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ৪২ জন, ওয়ারী থেকে ৪৫ জন, মতিঝিল থেকে ৬১ জন, তেজগাঁও থেকে ৫৬ জন, মিরপুর থেকে ১০৫ জন, গুলশান থেকে ২৩ জন, উত্তরা থেকে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে দুজন রয়েছেন।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতটি চাপাতি, চারটি রামদা ও একটি প্লাসও জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা ও পাঁচ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত নিয়ে পৃথকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :