ফ্যাশনপ্রেমীদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ময়মনসিংহে নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। নগরীর নতুন বাজারের সাহেব আলী রোডে অবস্থিত এই আউটলেটটি ময়মনসিংহে ব্র্যান্ডটির প্রথম শাখা। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে এক ছাদের নিচেই সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগ্র্যান্স এবং অ্যাকসেসরিজসহ দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত স্টাইলের সব ধরনের কালেকশন পাওয়ার সুযোগ পাবেন স্থানীয় ক্রেতারা।
স্টোরটির উদ্বোধন উপলক্ষে ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম জানান, ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি পণ্য ও সেবায় মানের ধারাবাহিকতা বজায় রাখতেই তাদের এই প্রচেষ্টা। বড় শহরগুলোর গণ্ডি পেরিয়ে দেশের আরও বেশি সংখ্যক ক্রেতার দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন জেলায় শাখা সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি; যার ধারাবাহিকতায় ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা ও বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ও মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু রয়েছে।
আপনার মতামত লিখুন :