• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহা রাসলীলা উদযাপিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১২:৫৮ পিএম
হবিগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহা রাসলীলা উদযাপিত

হবিগঞ্জের চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা রাসলীলা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টায় উপজেলার ছয়শ্রী মণিপুরী গ্রামে ঐতিহ্যবাহী এই রাসনৃত্য শুরু হয়ে ভোর ৬টা পর্যন্ত চলে।

রাতভর চলা এই আয়োজনে মণিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় রাধা-কৃষ্ণের চিরন্তন প্রেমলীলা, যা উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখে। নান্দনিক এই রাসনৃত্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে কয়েকশ দর্শনার্থী ছয়শ্রী গ্রামে ভিড় জমান।

স্থানীয়রা জানান, ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দারা গত ৫০ বছর ধরে ধারাবাহিকভাবে এই রাস উৎসবের আয়োজন করে আসছেন এবং ভবিষ্যতেও তাদের এই ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ১৭৬৯ খ্রিষ্টাব্দে মহারাজ ভাগ্যচন্দ্র সিংহের হাত ধরে মণিপুরী সমাজে প্রথম এই রাসলীলা উৎসবের সূচনা হয়েছিল।


Side banner
Link copied!