• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে বললেন জামায়াত আমির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১২:৪৫ পিএম
বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে বললেন জামায়াত আমির

সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়েই দেশের যুব সমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা চিন্তা করেই এই ডাক দিয়েছেন, তবে সংলাপের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, তাই দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


Side banner
Link copied!